Long Popup (2)
সর্বশেষ

প্রবাসে ডেলিভারি রাইডারদের সুরক্ষায় নতুন নির্দেশনা

New guidelines for the safety of delivery riders abroadCity

চরম গ্রীষ্মকালীন তাপপ্রবাহ থেকে ডেলিভারি কর্মীদের রক্ষা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১ জুন ২০২৫ থেকে আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত কুয়েতজুড়ে সব সড়কে দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাহক পণ্য ডেলিভারির কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই নির্দেশনা কুয়েতের সমস্ত অঞ্চল ও সড়কে প্রযোজ্য হবে এবং মূলত গ্রীষ্মকালীন প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করাই এর উদ্দেশ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোর মোটরসাইকেল এই সময়ে সড়কে নামলে তা আইন লঙ্ঘনের আওতায় পড়বে। কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কুয়েতে গ্রীষ্মকালীন মাসগুলোতে তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা খোলা আকাশের নিচে কর্মরতদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই পদক্ষেপ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের মানবিক ও সচেতন ভূমিকারই অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate