সর্বশেষ

সুখবর! ব্লু ভিসা চালু করল আমিরাত

Emirates launches blue visaProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জনকারী বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং পরিবেশ বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখা বিদেশিদের জন্য ‘ব্লু ভিসা’ নামে একটি নতুন ভিসা চালু করেছে। এই বিশেষ ভিসা প্রদানের মাধ্যমে আমিরাত সরকার উল্লেখিত ক্ষেত্রগুলোতে বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের আকৃষ্ট করতে চাইছে।

এই ভিসার অধীনে আমিরাতে আগমনকারীরা প্রাথমিকভাবে একটানা ছয় মাস বসবাসের অনুমতি পাবেন। এই মেয়াদ শেষ হওয়ার পর, ভিসাধারীগণ আবেদন করলে এবং তাদের বিশেষ অবদান বিবেচিত হলে, তাদের ভিসার মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে, আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের (আইসিপি) নির্ধারিত পরিবেশগত সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা বিদেশিরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবেন।

আমিরাত সরকার ২০২৪ সালে প্রথমবার ‘ব্লু ভিসা’র ঘোষণা দিয়েছিল এবং প্রায় এক বছর পর অবশেষে এর বাস্তবায়ন শুরু করেছে। আগ্রহী আবেদনকারীদের আইসিপির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

আবেদনের সময়, প্রার্থীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান, গবেষণা, বাণিজ্য অথবা বিনিয়োগের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অর্জনের বিস্তারিত তথ্য ও প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি, বৈধ পাসপোর্টের কপি ও একটি রঙিন পাসপোর্ট আকারের ছবিও আপলোড করতে হবে এবং নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে। আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা, তা আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03