সর্বশেষ

পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান

Israel's intelligence chief announces resignationCity ads Investment (1)

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে সোমবার এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। একই সঙ্গে তিনি যোগ্য উত্তরসূরী নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার কথাও উল্লেখ করেন।

শিন বেট ইসরায়েলের অন্যতম প্রধান নিরাপত্তা সংস্থা, যা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্ব পালন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর এই সংস্থাটি হামলার তদন্তে মুখ্য ভূমিকা পালন করে।

তবে হামলা তদন্তের ধরন এবং পরবর্তী সময়ের কার্যক্রম নিয়ে শিন বেটের সঙ্গে নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার দূরত্ব বাড়তে থাকে। তদন্তের ফলাফল কট্টরপন্থি নেতাদের প্রত্যাশা পূরণ না করায়, সংস্থার প্রতি অসন্তুষ্টি তৈরি হয়। গত মার্চ মাসে নেতানিয়াহু প্রকাশ্যে রোনেনের প্রতি আস্থা হারানোর কথা জানান এবং তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

পরবর্তীতে রোনেন বারকে বরখাস্তের উদ্যোগ নিলেও ব্যাপক গণপ্রতিক্রিয়া ও আইনি বাধার মুখে নেতানিয়াহুকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। সুপ্রিম কোর্টও রোনেনের চাকরিচ্যুতির চেষ্টার ওপর স্থগিতাদেশ জারি করে।

বিশেষ সূত্রগুলো জানায়, গাজা অভিযান শুরুর পর জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের মধ্যে গুপ্তচর নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু, যা রোনেন বার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের আরও অবনতি ঘটে, যার পরিণতিতেই অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup