সর্বশেষ

ম‌রিশাসে ই-পাসপোর্ট সেবা চালু

ম‌রিশাসে ই পাসপোর্ট সেবা চালুCity ads Investment (1)

মরিশাসে বাংলাদেশ হাইকমিশন শনিবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেছে। পোর্ট লুইসে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত জকি আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। লে. কর্নেল মনজুর-ই-এলাহি তার বক্তব্যে ই-পাসপোর্ট প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা ও এর উপযোগিতা সম্পর্কে আলোকপাত করেন।

রাষ্ট্রদূত জকি আহাদ এ সময় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে এ ধরনের আধুনিক সেবা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ই-পাসপোর্ট প্রক্রিয়া অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় এটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি এটি আন্তর্জাতিক ভিসা অব্যাহতি চুক্তির দ্বারও উন্মুক্ত করতে পারে।

অনুষ্ঠানে দুইজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়, যা এই সেবার সূচনার প্রতীকী ধাপ হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, এখন থেকে মরিশাসে বসবাসরত বাংলাদেশিরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালু করার দিক থেকে মরিশাসের পোর্ট লুইস হাইকমিশন বাংলাদেশের ৫৮তম মিশন হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup