সর্বশেষ

সংসারের চাকা ঘোরাতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি

প্রশংসায় সৌদি আরবCity ads Investment (1)

সৌদি আরবের দাম্মামে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাওসার নামে এক বাংলাদেশি শ্রমিক। গত ৩ মার্চ স্থানীয় সময় সকাল ১১টার দিকে মাথায় ভারী বস্তুর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কাওসার সংসারের অভাব মোচনের আশায় দেড় বছর আগে ঋণ করে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তার বাবা মোতাহার আলী ছেলের ভবিষ্যৎ গড়তে আত্মীয়স্বজন ও এনজিও থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তবে এই আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

সংসারের চাকা ঘোরাতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি

কাওসারের মৃত্যুর খবরে তার পরিবার ভেঙে পড়েছে। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা—সব মিলিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তায় দিনযাপন করছে। তারা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা চেয়েছেন।

তিন বছর আগে কাওসার-জেসমিন দম্পতির বিবাহবন্ধন হয়। প্রবাসে যাওয়ার মাত্র আট দিনের মাথায় তার স্ত্রী জেসমিন জন্ম দেন কন্যাসন্তান রাফাকে।

স্বামী হারানোর শোকে ভেঙে পড়া জেসমিন বলেন, “আমি তাকে ঋণ করে বিদেশ যেতে নিষেধ করেছিলাম, কিন্তু ভালো ভবিষ্যতের আশায় রাজি হয়েছিলাম। আজ আমার স্বামীর কোলেই আমাদের সন্তান আসতে পারল না। আমাদের ভবিষ্যৎও অন্ধকারে ঢাকা পড়লো।”

কাওসারের পরিবার এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চায়। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup