সর্বশেষ

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবাCity ads Investment (1)

মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সেবা প্রদান। এর পরিবর্তে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপির বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ঢাকার নির্দেশনা মোতাবেক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে চলতি বছরের ১ মার্চ থেকে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না।

এজন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদেরকে ই-পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপির তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করা যেতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup