সর্বশেষ

আরও বাড়লো আরব আমিরাতের গোল্ডেন ভিসার সুযোগ 

গোল্ডেন ভিসাWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাত আরও সম্প্রসারিত করলো তাদের গোল্ডেন ভিসার সুযোগ। বিশেষায়িত পেশাদার, ই-স্পোর্টস শিল্পকর্মী এবং বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য নতুন ক্যাটাগরি যোগ করা হয়েছে। দীর্ঘমেয়াদী এই ভিসা কর্মক্ষেত্রে প্রতিভা আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার কৌশল হিসেবে চালু করা হয়েছে।

আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রোগ্রামে যে নতুন বিভাগগুলো অন্তর্ভুক্ত হয়েছে, তা হলো:

১. অসাধারণ শিক্ষকদের জন্য

দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবদান রাখা শিক্ষকরা গোল্ডেন ভিসার জন্য যোগ্য। ১০ বছরের এই নবায়নযোগ্য ভিসা শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শিক্ষকদের প্রদান করা হবে। তাদের পরিবারের সদস্যদেরও ভিসার আওতায় আনা হবে।

২. ই-স্পোর্টস শিল্পে কর্মরতদের জন্য

ই-স্পোর্টস খাতে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের জন্য চালু হয়েছে ‘দুবাই গেমিং ভিসা’। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই উদ্যোগ গ্রহণ করেছেন, যা গেমিং খাতে নতুন উদ্ভাবন এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।

৩. বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য

বিলাসবহুল ইয়টের মালিকদের আকৃষ্ট করতে আবুধাবি কর্তৃপক্ষ ‘গোল্ডেন কোয়ে’ উদ্যোগ চালু করেছে। উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আমিরাতে বিনিয়োগে উৎসাহিত করতেই এই ভিসা সুবিধা।

এই উদ্যোগের মাধ্যমে ব্যতিক্রমী প্রতিভা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আকৃষ্ট করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং উদ্ভাবনী খাতকে প্রসারিত করাই মূল উদ্দেশ্য।

আরব আমিরাতের এই কৌশলগত পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup