সর্বশেষ

এক বছরে ৮১৫টি মসজিদ ধ্বংস!

এক বছরে ৮১৫টি মসজিদ ধ্বংস!Probashir city Popup 19 03

২০২৪ সালে ইসরায়েলি বাহিনী গাজায় ৮১৫টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে। সেই সঙ্গে ১৫১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজা সিটির তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের মন্ত্রণালয় আল-আকসা মসজিদে হামলার নিন্দা জানিয়ে বলেছে, চরমপন্থী বসতি স্থাপনকারী গ্রুপগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো ও অপবিত্র করার অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে মসজিদের পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ২৫৬ বার অনুপ্রবেশ করেছে। মজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলনও করেছে।

ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, শুধু মসজিদই নয় ১৯টি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলে হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03