Long Popup (2)
সর্বশেষ

আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

Image 319913City

সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যার একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অপরটি জলসীমার ভেতরে পতিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার আগে আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে দেশের নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে সাম্প্রতিক মাসগুলোতে ইউএইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেও ইরান থেকে ধেয়ে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে তা আকাশে ধ্বংস করার কথা জানিয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate