Long Popup (2)
সর্বশেষ

ভারতে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, আহত ১

BSF bdProbashircityWebPopupUpdate

মালদহের বৈষ্ণবনগরে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ক্যাম্পে এক সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক জওয়ান। বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে অপ্রত্যাশিত এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা গেছে, অভিযুক্ত ওই জওয়ান বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য, যিনি আচমকাই তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।

এই ঘটনায় নিহত দুই জওয়ান হলেন বিহারের ছাপরা জেলার মাঁঝি এলাকার বাসিন্দা অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গডচিরোলি জেলার আম্বদর সুরেশ দরগু (৩৭)। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রহ্ম (৪৪) নামের আরেক জওয়ান, যার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মহানাদ গ্রামে। হতাহত এই তিন জওয়ানই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। আহত বিকাশ ব্রহ্মকে উদ্ধার করে বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

ঠিক কী কারণে বা কোন পরিস্থিতির জেরে ওই জওয়ান হঠাৎ নিজের সহকর্মীদের লক্ষ্য করে এভাবে প্রাণঘাতী হামলা চালালেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এই মর্মান্তিক ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও বিএসএফ কর্তৃপক্ষ। বৈষ্ণবনগর থানার পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি বিএসএফের নিজস্ব পর্যায়েও এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate