সর্বশেষ

কুয়েতে মদপানে বাংলাদেশিসহ ১৩ প্রবাসীর মৃত্যু

13 expatriates, including bangladeshi, die from alcohol consumption in kuwaitProbashir city Popup 19 03

কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানের ঘটনায় বাংলাদেশিসহ ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহুজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

গত শনিবার থেকে এখন পর্যন্ত ৬৩ জন এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে।

চিকিৎসকরা জানান, অসুস্থদের মধ্যে ৩১ জনের ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হয়েছে এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস সম্পন্ন করা হয়েছে। এছাড়া ২১ জনের স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে বা তাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এই বিষাক্ত মদের উৎস ও বিতরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

 আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03