
টয়লেটে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে পালাল আসামি
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামে এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে

মাঝ আকাশে ইঞ্জিন বিকল, ২৩৮ আরোহী নিয়ে জরুরি অবতরণ
রাশিয়ার এয়ারলাইন আজুর এয়ারের একটি বোয়িং ৭৫৭-২০০ উড়োজাহাজ চীনের আকাশসীমায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর নিরাপদে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ফুকেট থেকে রাশিয়ার বারনাউলগামী ZF-2998 ফ্লাইটটি উড্ডয়নের কয়েক ঘণ্টা পর সমস্যায় পড়ে এবং আন্তর্জাতিক জরুরি সংকেত ৭৭০০/ডিস্ট্রেস সিগন্যাল পাঠায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনা গণমাধ্যমের খবরে বলা

বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ!
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি, ইভটিজিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাড়িওয়ালার বিরুদ্ধে। অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম। তিনি চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের মৃত ইদ্রিস আলী মেম্বারের ছেলে এবং পেশায় বালু ব্যবসায়ী বলে জানা গেছে। ভুক্তভোগী মাহফুজা আক্তার নুসরাত (১৬) অভিযোগ করেন, চৌমুহনী বাজার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টিপু চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রিটোরিয়ার কোয়ামথলাংগা এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি হামলার শিকার হন বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি করেছে। নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আবু তাহেরের

যুদ্ধ থামাতে আমিরাতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধের উদ্যোগে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এই আলোচনা অনুষ্ঠিত হয়; তবে বৈঠকের এজেন্ডা বা অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু হিসেবে উঠে এসেছে ভূখণ্ড/ডনবাস প্রশ্ন।

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, তারা এমন ইঙ্গিত দেখতে পেয়েছেন। তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্নপথ খুঁজে

এক বছরে ৪ লাখ ৫৩ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব
অবৈধ বসবাস ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে গত এক বছরে সৌদি আরব থেকে ৪ লাখ ৫৩ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটিতে অবৈধ প্রবেশ ও অনিয়ম ঠেকাতে চালানো অভিযানের অংশ হিসেবে প্রতিদিন গড়ে ১২০০ জনেরও বেশি মানুষকে বহিষ্কার করছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে আইনভঙ্গের অভিযোগে প্রতিদিন

রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতে অবস্থানের অভিযোগে মেহেদী হাসান নামে এক পুলিশ সদস্যকে স্থানীয়রা আটক করেছেন। ঘটনার পর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পাথরঘাটা থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আটক

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের আরবি সংস্করণ স্কাই নিউজ অ্যারাবিকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। ফিলিস্তিন এবং হামাসের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ অ্যারাবিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে নিজেদের কিছু অস্ত্র

সৌদি আরবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর
এক সময় যা ছিল অকল্পনীয়, এখন তা-ই বাস্তব হতে চলেছে। ধূ ধূ মরুভূমির বুকে আধুনিক স্থাপত্যের যে বিস্ময় গত কয়েক দশকে গড়ে উঠেছে, সেখানে নিজের একটি এক চিলতে ছাদ বা একখণ্ড জমি পাওয়ার স্বপ্ন এখন আর কেবল স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ নেই। ভাড়াবাড়ির অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীরাও এখন হতে পারবেন বাড়ির মালিক।






