সর্বশেষ

মাঝ আকাশে ইঞ্জিন বিকল, ২৩৮ আরোহী নিয়ে জরুরি অবতরণ

Engine failure in mid airWeb Popup (3)

রাশিয়ার এয়ারলাইন আজুর এয়ারের একটি বোয়িং ৭৫৭-২০০ উড়োজাহাজ চীনের আকাশসীমায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর নিরাপদে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ফুকেট থেকে রাশিয়ার বারনাউলগামী ZF-2998 ফ্লাইটটি উড্ডয়নের কয়েক ঘণ্টা পর সমস্যায় পড়ে এবং আন্তর্জাতিক জরুরি সংকেত ৭৭০০/ডিস্ট্রেস সিগন্যাল পাঠায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চীনা গণমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি অবতরণের আগে ল্যানঝৌ এলাকার আকাশে কিছু সময় চক্কর দেয় এবং নিরাপত্তাজনিত সতর্কতায় জ্বালানি কমানোর (ফুয়েল জেটিসন) প্রক্রিয়াও সম্পন্ন করে। পরে চীনের গানসু প্রদেশের ল্যানঝৌ ঝোংছুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

এয়ারলাইন ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে কয়েক শত যাত্রী ও ক্রু সদস্য ছিলেন এবং অবতরণের পর কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আজুর এয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কী ধরনের কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়েছে—এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কারিগরি দল উড়োজাহাজের টেকনিক্যাল অবস্থা পরীক্ষা করে ত্রুটির কারণ নির্ধারণে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup