
ওমানে ২ দিনের মধ্যে কর্মীদের বেতন দেওয়ার নির্দেশ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওমানের বেসরকারি খাতের কর্মীদের মার্চ মাসের বেতন আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সরকারের দেওয়া এই নতুন নির্দেশনা অনুযায়ী, শ্রম আইনের আওতাধীন দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী ১৮ মার্চের (বুধবার) মধ্যে কর্মীদের এই বেতন সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে বলা হয়েছে। ওমানের

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান জানালেন সৌদি যুবরাজ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান কঠোর সামরিক হামলা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সঙ্গে, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গতকাল রোববার রাজধানী আবুধাবিসহ দেশটির বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির মধ্যে বাংলাদেশি

বাহরাইনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরাতে দূতাবাসের বিশেষ ফ্লাইট
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে গালফ এয়ারের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই বিশেষ ফ্লাইটের যাত্রীরা প্রথমে সড়কপথে সৌদি আরবের দাম্মামে যাবেন এবং সেখান থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। গতকাল রোববার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?
বিশ্বজুড়ে আকাশপথের যাত্রীদের জন্য ২০২৬ সাল এক চরম অনিশ্চয়তার বছর হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের উত্তাপ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের আকাশসীমায়ও ছড়িয়ে পড়েছে। সিএনএনের এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্যরাতে ঘটা এই হামলার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার টানা চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের

ওমানি মুদ্রার আজকের রেট (১৬ মার্চ)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আজকের সোনার দাম (১৬ মার্চ)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

‘এখনই সৌদি ছাড়ুন’
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির কারণে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার জরুরি নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৫ মার্চ) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনার কথা জানিয়েছে। দূতাবাসের ওই বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ও অস্থিতিশীল পরিস্থিতির ওপর

ঈদের সম্ভাব্য তারিখ জানালো বাহরাইন
জ্যোতির্বিজ্ঞানের হিসাবনিকাশ অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আগামী ২০ মার্চ (শুক্রবার) মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাহরাইনের সংবাদমাধ্যম ‘ডেইলি নিউজ অব বাহরাইন’-এর এক প্রতিবেদনে দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক ড. ওয়াহিব






