
মালয়েশিয়ায় প্রশংসায় ভাসছেন প্রবাসী
মালয়েশিয়ায় প্রবাসী এক বাংলাদেশি শ্রমিক নিজের পায়ের রাবার বুট খুলে খালি পায়ে প্রবেশ করেন এটিএম বুথে। বুথ থেকে রিঙ্গিত উত্তোলন করে বাহিরে রাখা বুট পরছেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ আলোচিত হয়েছেন ওই বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার এক

স্ত্রীসহ বিদেশ যেতে পারবেন না ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান
ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ও তার স্ত্রী ফারজানা চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ১২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ে সাউথইস্ট ব্যাংকের করা এক মামলায় আদালত এ আদেশ দেন। ২০২২ সালের ১

প্রবাসীদের ভোগান্তি লাঘবে প্রযুক্তির ব্যবহার
বাংলাদেশের অর্থনীতি বিশেষত বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে রপ্তানি, রেমিট্যান্স আর রি-ইনবার্সমেন্ট অর্থাৎ শান্তিরক্ষী সেনা প্রেরণের বিনিময়ে প্রাপ্ত আয়ের ওপর নির্ভরশীল তা আজ সর্বজনবিদিত। এর মধ্যে রপ্তানির বিপরীতে দেশে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে মোটা অঙ্কের টাকা গুনতে হয় সরকারকে। শান্তিরক্ষী হিসেবে সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতেও

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আইনি সমস্যা বাড়ছে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সংকট সৃষ্টি হয়েছে। দেশটির সরকার অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া আরটিকে ২.০ হঠাৎ বন্ধ করে দিয়েছে। ফলে লাখ লাখ শ্রমিক এখন আইনি ঝুঁকিতে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীরা নতুন বৈধকরণ প্রক্রিয়া— আরটিকে ৩.০ চালুর দাবি জানিয়েছেন। সম্প্রতি, মালয়েশিয়ার চার শতাধিক নিয়োগকর্তা অবৈধদের বৈধকরণ কর্মসূচি পুনরায় চালু

অসীম কুমার উকিল ও অপু উকিলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার দুই সন্তানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক

শতাধিক ইহুদি যাত্রীকে প্লেনে উঠতে বাধা, জরিমানা
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ২০২২ সালের মে মাসে শতাধিক ইহুদি যাত্রীদের প্রতি বৈষম্যের অভিযোগের মীমাংসায় ৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে বিমানসংস্থা লুফৎহানসা। মার্কিন পরিবহন দপ্তর ডিওটি জার্মান বিমানসংস্থাকে মঙ্গলবার এই জরিমানা করেছে। খবর ডয়চে ভেলের। জানা গেছে, লুফৎহানসার কর্মীরা যাদের কানেক্টিং ফ্লাইটে উঠতে বাধা দিয়েছিলেন তাদের প্রায় সবাই

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপপরিচালক তালেবুর রহমান। এর আগে, ১৮ আগস্ট গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে

ঘুরে ঘুরে বিপ্লবের গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেওয়ালগুলোতে বিপ্লবীদের আঁকা গ্রাফিতি ঘুরে ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে আঁকা এসব গ্রাফিতি ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও

মার্কিন যুদ্ধ জাহাজ ও ঘাঁটিতে ‘হামলার হুমকি’ ইরানের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে বোকামি করার আগে আমেরিকার মনে রাখা উচিৎ- মার্কিন জাহাজ, সামরিক ঘাঁটি এবং তার মিত্ররা আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। খবর ইরনার। জেনারেল জাব্বারি বলেন, আমাদের

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার প্রায় দুই কোটি রুপির স্বর্ণ
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ২ কেজি ৭৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। আন্তর্জাতিক বাজারে এই স্বর্ণের মূল্য আনুমানিক ১.৯৮ কোটি রুপি। এই বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে তিন কৃষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৭৩ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি (বিওপি) এলাকা থেকে বিএসএফ জওয়ানরা বিভিন্ন





