
বাবার লাশ নিতে মর্গে দেড় বছরের মুসকান
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নাসিরের ও সোহরাওয়ার্দী হাসপাতালে মুন্নার লাশের ময়নাতদন্ত হয়। মুন্নার লাশ নিতে মায়ের সঙ্গে মর্গে আসে দেড় বছর বয়সি কন্যা মুসকান। এ দৃশ্য দেখে মর্গের সামনে উপস্থিত অনেকের চোখে পানি

আ.লীগ নেতারা সব সময় আমাদের ভোগের পণ্য মনে করতেন: মহিলা লীগ নেত্রী
ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন মহিলা লীগের এই নেত্রী। ক্ষোভ প্রকাশ করে উম্মে হানি সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন,

ওমানি মুদ্রার আজকের রেট (২২ সেপ্টেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

‘বিএনপির হাতে আওয়ামী লীগের একজন লোকও মারা যায়নি’
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ১৫ বছর পর্যন্ত আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রীর বক্তব্য শুনেছি আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামলে দুই লাখ, পাঁচ লাখ কর্মী বিএনপির হাতে মারা যাবে। কিন্তু বিএনপির হাতে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও মারা যায়নি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে

শ্রীলঙ্কায় কারফিউ জারি
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে শনিবার রাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আট ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে দেশটির পুলিশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার রাত থেকে

সাজেকে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক
রাঙামাটিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক-শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। জানা যায়,

৩০ বাংলাদেশিসহ ২১১ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
৩০ বাংলাদেশিসহ ২১১ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষে তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এর আগে মাসে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই ধাপে বাংলাদেশিসহ মোট ২২২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়। রাজ্যের অভিবাসন বিভাগ এক

মরুর ৬ দেশকে যুক্ত করবে নতুন রেলপথ
ওমান– সৌদি-আমিরাতসহ মরুর ছয় দেশকে যুক্ত করতে ১ হাজার ২০০ মাইলের বেশি দৈর্ঘ্যের রেললাইন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্য গালফ রেলওয়ে নামে প্রকল্পটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রেলপথটির কাজ সম্পন্ন করতে খরচ পড়বে ২৫০ বিলিয়ন ডলার বা ২৫ হাজার কোটি ডলার। আশা করা হচ্ছে, প্রকল্পটি জিসিসি এলাকার যোগাযোগব্যবস্থাকে আমূল বদলে

ওমান প্রবাসীদের চাওয়া পূরণ করবে দূতাবাস
ওমানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনসহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। বৃহস্পতিবার মাস্কাট দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চায়। তাই সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে অভিযোগ রয়েছে অতি দ্রুততার সাথে তা সমাধান করা হবে। শ্রম

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ঘটছে একের পর এক রেকর্ড। অতীতের সব রেকর্ড ভেঙে এরই মধ্যে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়ালো। বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় দামি এ





