Long Popup (2)
সর্বশেষ
Cumilla 20240919215256

সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা সীমান্ত এলাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আল আমিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার শাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজ্বলা জেলার সোনামুড়া শাহপুর এলাকার মনজিল হোসেনের ছেলে। সন্ধ্যায় বিজিবি কুমিল্লা সেক্টরের
Hezbollah 20240919212640

‘এক মিনিটে লেবাননে ৪ হাজার মানুষকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল’

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর তারবিহীন ডিভাইস পেজার ও ওয়াকিটকি দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের এই কৌশলী হামলায় লেবাননে অন্তত ৪০ জন নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন। দখলদার ইসরায়েলের এই সিরিজ হামলার পর আজ বৃহস্পতিবার টিভিতে ভাষণ দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। তিনি দাবি করেছেন, এই
E0361c2e9e86064b63b69a4c878454ac3b9c9ba9f89bfe9f

ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলা!

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জামালপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে মামলাটি করেন সরিষাবাড়ি উপজেলার ছাত্রদলকর্মী মাসুদ। আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে
5139b8c9516a2b2ffea6dc9f5f653fc0ef95e0fd627e8aae

ইন্ডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের ৫০০ কোটি টাকার মামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্টের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রতিবেদন সম্প্রচারের অভিযোগ এনে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করে ওরিয়ন গ্রুপ। মামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মো. শামসুর রহমান এবং টেলিভিশনটির সংবাদকর্মী আব্দুল্লাহ রাফিকে
Asif 3 20240919213858

প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই নির্বাচন কমিশন পুনর্গঠন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কমিশনবিহীন অবস্থায় রয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা জাতিংসঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরে আসার পরপরই নির্বাচন কমিশন পুনর্গঠন করার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার
6b4757804b9f0fb1988e5217c0c707346170fa0345f984d9

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক জরুরি প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর
5ea48e14e7315 a837bcea5f413f858ce9da3700b5ef4e

বিমানবন্দরে ১ অক্টোবর থেকে প্লাস্টিক ব্যবহার বন্ধ

আগামী ১ অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সংক্রান্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক। সেখানে বলা হয়, পরিবেশ,
D214cb248d6368b8a781912c823890aa7b187887515808cf

নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য কড়াকড়ি আরোপ

সার্বিক নিরাপত্তার জন্য সাংবাদিকদেরও হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অন্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা
B2a922570dc671442026a1e9c7fc61f5ad92e24bb7ee8ad9

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল

ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আসিফ নজরুল
1726746915 9e8a01bfb2c96c61eda1158eb7452e8d

পাচার হওয়া অর্থ ফেরাতে ধনী দেশগুলোর সহায়তা চায় টিআইবি

আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ হিসেবে পাচার হওয়া অর্থ-সম্পদ বাংলাদেশে ফেরাতে সহায়তার জন্য সংশ্লিষ্ট ধনী দেশগুলোর দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া বেশির ভাগ অর্থের প্রধান গন্তব্য ও সুবিধাভোগী হলো ধনী ও তথাকথিত উন্নত দেশগুলো। দেশ-বিদেশের গণমাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত রাজনৈতিক