
মোজাম্মেল-নাহিদের সম্পদ অনুসন্ধান করবে দুদক
সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন

শীর্ষ ধনী অভিনেত্রী জুহি চাওলার সম্পদ কত?
নব্বইয়ের দশকে বলিউডের বাজার অনেকটা ফুলে-ফেঁপে ওঠে। সিনেমার বাজেট যেমন কয়েক গুণ বেড়েছে ওই সময়, তেমনি তারকাদের পারিশ্রমিকও। অনেক তারকা সিনেমাপ্রতি এক কোটি রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও প্রসারে তারকাদের অংশগ্রহণ বাড়তে থাকে। অনেক তারকা ব্যবসাও শুরু করেন। ফলে বলিউড তারকাদের মিলিয়নিয়ার হতে বেশি সময় লাগেনি।

সাবেক ভূমিমন্ত্রীর অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরা
শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। এ নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের লিংক কমেন্টে সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। অনুসন্ধান ও প্রতিবেদনটি তৈরিতে যৌথভাবে তিনিও কাজ করেছেন। মঙ্গলবার

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর
আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০ অক্টোবর (বুধবার)। ওই দিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে

‘জয়ের ১৪ মিলিয়ন ডলার লুটের তথ্য প্রকাশ করতে দেননি হাসিনা’
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ১৪ বিলিয়ন ডলার লুটের প্রমাণ থাকলেও শেখ হাসিনা তা প্রকাশ করতে দেননি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট মহানগরের নাইরপুল এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। এম এ মালিক বলেন,

সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা, দুই ঘণ্টা পর লেনদেন স্বাভাবিক
সরকার পতনের পর থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা লেনদেনে জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি লেনদেন। ফলে টাকা না পেয়ে চাঁদপুরে ব্যাংকটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। এর দুই ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় তালা খুলে ব্যাংকের কর্যক্রম স্বাভাবিক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে

ঘূর্ণিঝড় ডানার কারণে পালাচ্ছেন পর্যটকরা
ঘূর্ণিঝড় ডানার আঘাত থেকে বাঁচতে ভারতের ওড়িশার তীর্থ শহর পুড়ি থেকে সরে যাচ্ছেন পর্যটকরা। বঙ্গোপসাগরে কাল বুধবার সৃষ্টি হবে ঘূর্ণিঝড়টি। এরপর বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে ওড়িশার পুড়ি এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে এটি অতিক্রম করবে। এমন অবস্থায় তীর্থযাত্রী ও পর্যটকদের পুড়ি থেকে সরে যাওয়ার অনুরোধ জানায় ওড়িশা

সুদানে মসজিদে বিমান হামলায় নিহত ৩১
সুদানের মধ্যাঞ্চলীয় ওয়াদ মাদানি শহরের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দু’দিন আগে বিমান হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার মানবাধিকার কর্মীদের স্থানীয় একটি কমিটি জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা কার্যক্রম সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক গোষ্ঠীর একটি ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ভোরের দিকে এএফপিকে

রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাওয়ের ঘোষণা
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ গণজমায়েত শুরু হয়। গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে

সমকামিতার অভিযোগে ইবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ
ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের স্থায়ী চাকরিচ্যুত’র দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে। জানা যায়, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মীর মোশারফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে






