
লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি
ইসরায়েলের হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১৮৩ জন বাংলাদেশি। এ নিয়ে নয়টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরলেন। মঙ্গলবার দিবাগত রাত ১টায় তাদের বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে—পররাষ্ট্র মন্ত্রণালয়,

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।আখাউড়া থানার ওসি আবুল হাসিম মোহনের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসির ধারণা, দাম্পত্য ও পারিবারিক কলহের

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সাবেক এ প্রেসিডেন্ট নিজেকে জয়ী ঘোষণা করে দিয়েছেন। এর মধ্যেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বার্তায় বলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! ঐতিহাসিকভাবে আপনার হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য এক নতুন সূচনা। এটি ইসরায়েল ও

প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের আঘাতে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের

আমির হোসেন আমু গ্রেফতার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে

প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত লিপি আক্তার (৩৫) মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার বাথরুমে যাওয়ার

অবশেষে খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। জানা যায়, ২০২৩ সালে ১৭ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ

ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
এস আলম গ্রুপ ও তার সহযোগীদের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক ইয়াছির আরাফাত সই করা তলবি চিঠিতে তাদেরকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট, দুই হোতাকে ধরতে চিঠি
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে প্রতারণা ও কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেটের দুই হোতাকে আটক করে দেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২৪ অক্টোবর ইন্টারপোলের বাংলাদেশ শাখা থেকে চিঠিটি পাঠানো হয়। এতে বলা হয়, আমিনুল ইসলাম ও রুহুল আমিন নামে ওই দুই ব্যবসায়ী

সেনাবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আটক ২
সাতক্ষীরায় অভিযান চালিয়ে সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (০৫ নভেম্বর) সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুচপুকুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক






