
৫ বছরের জন্য আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন
আয়কর রিটার্ন দাখিলের শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি হয়। সাম্প্রতিক বন্যায় আলোচনায় আসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা। দাতব্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭

পূজার প্যান্ডেলে পরী মণির সিনেমা!
শারদীয় উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে বিভিন্ন মণ্ডপে হচ্ছে নানা আয়োজন। এই সময়টাতে পাশের দেশ ভারতও উৎসবমুখর। দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক। পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে স্থান পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী

আমেরিকায় পোশাক রপ্তানিতে পেছাল বাংলাদেশ
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে দেশটির বাজারে মোট ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কম। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্যই উঠে এসেছে। বাজারটিতে

ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ রাখতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান বলেছে, ইসরায়েলকে সহায়তাকারী যে কোনো দেশকে তারা আগ্রাসনকারী হিসেবে বিবেচনা করবে এবং এমন প্রতিবেশীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে। এ প্রেক্ষাপটে সৌদি আরব, আরব আমিরাত ও কাতার যুক্তরাষ্ট্র ও ইরানকে

সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ। শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসার বাসিন্দারা জানান, রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মাদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর পরিচয়

স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জনপ্রিয় প্রসেসরে সমস্যা দেখা দেওয়ায় ফোনগুলিতে হ্যাকিংয়ের সম্ভবনা দেখা দিয়েছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড হেডলাইনস এক প্রতিবেদনে জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। একে ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ বলা হচ্ছে। এই সমস্যার নাম দেওয়া হয়েছে সিভিই-২০২৪-৪৩০৪৭-এ। কোয়ালকম চিপসেটের একটি বিশেষ উপাদানে

ভারতে পালানোর সময় যুগ্ম সচিব আটক
সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সদ্য সাবেক যুগ্ম সচিব এ এ এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। সংবাদ

বাংলাদেশের পূজামণ্ডপের ঘটনায় যা বলছে ভারত
রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে বাংলাদেশের দুর্গাপূজার একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সোনার মুকুট চুরি হয়েছে। এসব ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অর্ধশতক পর সাহারা মরুভূমিতে বন্যা
দুই দিনের টানা বৃষ্টিপাতের ফলে সাহারা মরুভূমিতে বন্যার সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধশতক পর পৃথিবীর অন্যতম বৃহত্তম এই মরুভূমিকে প্রথম জলমগ্ন অবস্থায় দেখা গেল। নাসার স্যাটেলাইট থেকে এই বন্যার ছবি ধারণ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদন এ খবর জানিয়েছে। মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, সেপ্টেম্বরে দুই দিনের বৃষ্টিপাত

বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ
মাদারীপুরে বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রিপন দেওয়ানের মেয়ের সঙ্গে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামের খলিল ব্যাপারীর





