
সিঙ্গাপুরে লিফট দুর্ঘটনায় নাটোরের যুবক নিহত, মরদেহের অপেক্ষায় পরিবার
নাটোরের লালপুরে শতবর্ষী বৃদ্ধ আব্দুল লতিফ এখন সন্তানের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের মুখ আর একবার দেখার আকুতি নিয়েই তিনি শোকাহত হয়ে বসে আছেন। তবে সেই অপেক্ষা জীবিত সন্তানের জন্য নয়—সিঙ্গাপুরে দুর্ঘটনায় নিহত ছেলে ইমরান হাশমি রুবেলের কফিনবন্দী দেহের জন্য। পারিবারিক সূত্র জানায়, বহু

দেশে এক প্রেমিক, বিদেশে আরেক—আপত্তিকর ভিডিও, অতঃপর…
রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকায় সংঘটিত এক কিশোর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ তদন্ত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ। হত্যায় ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ
প্রবাসী কর্মীদের জন্য প্রবেশ নীতি আরও কঠোর করেছে ওমান। দেশটির পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এখন প্রবাসী কর্মীদের ওমানে প্রবেশের আগে তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ভুয়া সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সরকার। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনকালে মদের বারে বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ক্রানস মোন্টানা এলাকার একটি জনপ্রিয় মদের বার—‘লে কন্সটেলেশন’-এ নতুন বছর বরণের আয়োজনে অংশ নেওয়া অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। স্থানীয় সময় রাত

পবিত্র কোরআন হাতে মামদানির ‘ঐতিহাসিক’ শপথ
পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরান মামদানি। বৃহস্পতিবার জোহরান মামদানি প্রথম নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে কুরআন শরীফ হাতে শপথ গ্রহণ করলেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরীর প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র মামদানি তার দাদার কুরআন শরীফ হাতে টাইমস স্কয়ারের নিচে একটি অব্যবহৃত সাবওয়ে

বিমানের রেকর্ড মুনাফা ৭৮৫ কোটি টাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এটি আগের অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিমানের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই তথ্য জানানো হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, বিগত অর্থবছরে বিমানের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার

ওমানে মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ওমানের রাজধানী মাস্কাটে মানবপাচার চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বিশেষ এ অভিযানে মানবপাচারের অভিযোগে পাঁচজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি প্রতারণার মাধ্যমে নিজ দেশের এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ওমানে নিয়ে আসে এবং জোরপূর্বক শ্রমে নিয়োজিত করে। ভুক্তভোগীর পাসপোর্ট জব্দ করে

সৌদিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের আসির প্রদেশে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী ও এক পুরুষসহ মোট পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আবহা শহরের একটি আবাসিক ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, মানব

ওমানে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
ওমানজুড়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে বিবাহপূর্ব বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা কার্যকর হয়েছে। রয়্যাল ডিক্রির মাধ্যমে চালু হওয়া এই নীতিকে পরিবার–স্বাস্থ্য সুরক্ষা, বংশগত রোগ প্রতিরোধ এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমানি নাগরিকদের পাশাপাশি যদি বর–কনে দু’জনের একজন অ-ওমানিও হন, তবুও এই পরীক্ষা

খালেদা জিয়ার মৃত্যুতে ওমানের সুলতানের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। শোকসন্তপ্ত এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্দেশে তিনি এক আনুষ্ঠানিক শোকবার্তা প্রেরণ করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) ওমান নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে। শোকবার্তায় সুলতান হাইথাম বিন তারিক রাষ্ট্রপতির প্রতি






