
প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
সিলেটের গোলাপগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একটি প্রবাসী পরিবারের সদস্যদের নতুন ও পুরাতন মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি প্রবাসে থাকার পরও সদ্য-গত ছাত্র-আন্দোলনের সময় হতাহতের ঘটনায়ও তাদের আসামি করা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার

১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে পাঠাও
ভোক্তা প্রযুক্তি কোম্পানি পাঠাও ১২ মিলিয়ন ডলার বা ১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মধ্য দিয়ে পাঠাও মোট ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলারের বেশি তহবিল পেয়েছে। বাংলাদেশের প্রি-সিরিজ বি স্টার্টআপগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ পেয়েছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক ভেঞ্চারসুকের নেতৃত্বে এই বিনিয়োগ হচ্ছে। এর আগে তারা মধ্যপ্রাচ্য, আফ্রিকা

ওমান প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই
মৌলভীবাজারের বড়লেখায় চুকারপুন্জি গ্রামের (বেঙ্গলীবাড়ির) ওমান প্রবাসী রবি মিয়ার বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। প্রবাসীর নগদ টাকা পুড়ে কম পক্ষে ৫ পক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে ফলে পার্শ্ববর্তী ঘরবাড়ি রক্ষা পায়। ১৫ সেপ্টেম্বর রবিবার ভোরে বড়লেখা উপজেলার দক্ষিণ

শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস
শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনূস। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ

তেল আবিবে প্রথমবারের মতো হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) এই হামলা করেছে গোষ্ঠীটি। তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরণের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, এ

সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় ১ কোটি টাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় এক কোটি টাকা হারিয়ে গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে

প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ১
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নবনীধর (কুষ্টিয়া) এলাকায় প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় মোঃ শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার রাতে সাটুরিয়া বাজার সংলগ্ন বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নবনীধর (কুষ্টিয়া) এলাকার আব্দুস বাসেদ এর পুত্র। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে

পাচার হওয়া টাকা ফেরাতে কী আলোচনা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে?
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, আমরা আজকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করেছি। আমাদের মূল

আ.লীগ নেতা কাজী আলিম উদ্দিন বিমানবন্দরে আটক
গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক কাজী আলিম উদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ী এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে

মিয়ানমারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জন
টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে। এছাড়া বন্যায় আরও ৮৯ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায়






