
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৪ জন
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বুরাক এয়ার (ইউজেড ০২২২)-এর চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস ত্রিপলীর সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া আনডকুমেন্টেড বাংলাদেশি নাগরিককে সকাল

পাসপোর্ট থাকলেই প্রবাসীদের এনআইডি নয়
বর্তমানে বিশ্বের সাতটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে পাসপোর্ট থাকলেই প্রবাসে এনআইডি দেওয়া হবে না। সংশ্লিষ্ট নাগরিকের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে যদি প্রমাণ হয় তিনি আসলেই বাংলাদেশি নাগরিক, তখনই তিনি এনআইডি পাবেন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক

সমন্বয়ক সহায়তা রশিদের চাঁদাবাজি, যুবক আটক
স্বেচ্ছায় সহায়তা রশিদ, সেখানে লেখা বাংলাদেশ ছাত্র সমন্বয়ক জয়পুরহাট জেলা শাখা। নামসহ ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে। আরও লেখা আছে, ‘এই দান আপনাদের কাজেই আসবে নিঃসন্দেহে দান করুন। নিজে সুবিধা পান ও অন্যকে সাহায্য করুন। জয়পুরহাট এমন রশিদ বানিয়ে তোলা হচ্ছিল চাঁদা। তবে খবর পেয়ে তা প্রতিহত করেছে সেনাবাহিনী।

বিয়ে করতে বিদেশ থেকে ছুটে এলেন নারী, কী করলেন সালমান?
বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান ক্যারিয়ার জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন। একাধিক সম্পর্কেও তার সময় কেটেছে। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। এখনও তাই বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমানের। তবে ভাইজানের অনুরাগীরা আশা ছাড়েননি। সালমানকে বরের বেশে দেখার অপেক্ষায় তারা উদগ্রীব। কিন্তু সালমান কি বিয়ে করবেন? এক নারী ভক্তকে

ওমান প্রবাসী ইয়াসিনের বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় মামলা
এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। এতে রাউজানের তালিকাভুক্ত সন্ত্রাসী আজিজুল হককে প্রধান আসামী উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে লুট হয়েছে

জাকির নায়েককে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা
পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে আলোচিত ধর্মপ্রচারক ড. জাকির নায়েককে। তিনি সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতে ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আছে ড. জাকির নায়েকের বিরুদ্ধে। তিনি দেশটির গ্রেপ্তারি পরোয়ানা

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯৫
লেবাননের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বালবেক-হারমেল জেলায় ১৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নাবাতিয়েহ প্রদেশে আরও ১৬ জন নিহত ও ৫৫ জন

লেবাননে ইসরায়েলের স্থল হামলা শুরু
ঘোষণা দেয়ার এক দিন না যেতেই লেবানন সীমান্তে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুরু করেছে স্থল হামলা। এই হামলা সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’

বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর বরফে জমে যাওয়া চারজনকে উদ্ধার
১৯৬৮ সালে এএন-১২ মডেলের একটি বিমান ভারতের হিমাচল প্রদেশের রোহতাং পাসে বিধ্বস্ত হয়েছিল। এরপর কয়েক দশক বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বিমানটি নিখোঁজই ছিল। বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই চারটি মরদেহ পাওয়া গেছে সেনাবাহিনীর দোগরা স্কাউটস এবং তিরঙ্গ মাউন্টেন রেসকিউর যৌথ অভিযানে।

ওষুধ ব্যবসার আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্য
গাইবান্ধায় ওষুধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার স্টেশন রোড এলাকার সেন্ট্রাল মেডিকেল নামক ওষুধের দোকানে অভিযান চালিয়ে মোট ১২৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর






