
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই গ্রেপ্তার: আইজিপি
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ মিছিল করলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে এই সংগঠনটি সম্পন্ন

ডেঙ্গুতে যুবলীগ নেতার মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খলিল কাজী (২৫) নামে গোসাইরহাটের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খলিল উপজেলার গোসাইরহাট ইউনিয়নের সিংগাড্যা গ্রামের রফিকুল ইসলাম কাজীর ছেলে। খলিল একই ইউনিয়নের যুবলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন। গোসাইরহাট ইউনিয়ন চেয়ারম্যান রিপন সরদার বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, খোঁজা হচ্ছে জড়িতদের
ডিজিটাল স্ক্রিন রয়েছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ‘প্রবেশ ও বাহির’ হওয়ার পথে। আজ শনিবার এসব ডিজিটাল স্ক্রিনে ‘‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ। ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বাহির পথের দুটি স্ক্রিনে এই লেখা দেখা যায় বলে জানা গেছে।

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর চানখারপুলে আনন্দ বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস

সিনেমা শেষ হতেই অভিনেতাকে মারলেন নারী দর্শক
নতুন সিনেমা শুরু হলে সিনেমার পরিচালক ও অভিনয়শিল্পীরা দর্শকদের সঙ্গে বসে সিনেমা উপভোগ করেন। সিনেমা শেষ হওয়ার পর সাধারণত দর্শকদের সঙ্গে কথা বলেন পরিচালক-কলাকুশলীরা। দর্শক প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা। কেননা দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করে থাকেন তারা। কিন্তু এবার এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল, যা রীতিমতো

হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে রাজউক কার্যালয় ঘেরাও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে রাজউক রূপগঞ্জের পূর্বাচল শাখা কার্যলয় ঘেরা করেন ক্ষতিগ্রস্তরা। শনিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের’ প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট

জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন
রংপুরের পীরগাছায় সদর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার। এতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি দেবী

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ও গভর্নর মনসুরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিশি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে সে পরোয়ানা স্থগিত করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন

যাত্রী না পাওয়া ১২৪ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
এখন পর্যন্ত একজনও হজযাত্রী না পাওয়া ১২৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাতে বলা হয়েছে, ২০২৫ সালের জন্য ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো

সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক
সিঙ্গাপুরে একটি বহুতল ভবনে জানালার বাইরে আটকে থাকা ৩ বছর বয়সী এক শিশুর প্রাণ বাঁচিয়েছেন জহির নামের এক বাংলাদেশি যুবক। এরপর থেকে ৩৪ বছর বয়সী প্রবাসী জহির প্রশংসায় ভাসছেন। জহিরের বীরত্বের জন্য তাকে ইতোমধ্যে পুরস্কৃত করা হয়েছে। খবর স্ট্রেইট টাইমসের। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সিঙ্গাপুরে গত ১৭ বছর ধরে





