
বিজয়ী ভাষণে ট্রাম্প বললেন, যুদ্ধ বন্ধ করে দেব
আবারও হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধান যে নীতিগত সিদ্ধান্তগুলো নেবেন তার মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধের অবসান অন্যতম বলে ইঙ্গিত দিয়েছেন যে তিনি। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঠিক কোথায় যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প তা উল্লেখ না করলেও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান এই নেতা ইউক্রেন এবং ইসরাইলের দিকেই দেবেন বলে মনে

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি ইলেকটোরাল কলেজ ভোটে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন। এর

ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলা জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট!
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করা জেডি ভান্স, যিনি বেশকিছু কারণে ‘বিতর্কিত’ ও ভাইস প্রেসিডেন্ট পদে কম জনপ্রিয় ছিলেন। ‘একেবারেই ট্রাম্পের সমর্থক নই। আমি ওকে কখনওই পছন্দ করিনি’; ‘আমার তাকে নিন্দনীয় বলে মনে হয়’;

ঢাকার মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর ফার্মগেটসংলগ্ন মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান আজ দুপুরে বলেন, উদ্ধার করা পিস্তলের বিষয়ে আইনগত ব্যবস্থা

ট্যাক্স আরোপ করতে যাচ্ছে ওমান, নিন্ম আয়ের কর্মীদের অব্যাহতি
ওমানে ট্যাক্স বা আয়কর আরোপ হলে কারা এর আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে ৩০ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। যাদের বার্ষিক আয় বছরে ৩০ হাজার রিয়ালের উপরে

টেকনাফে ৫ কোটি টাকার মাদক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা সংলগ্ন গোলারচর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। খন্দকার মুনিফ তকি জানান, বুধবার (৬ নভেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ

ঢাকা-মদিনা রুটে ফ্লাইট বাড়ালো বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। আগামী ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালিত হবে। এর আগে এই রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য

নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি
টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার রাতে তাদেরকে আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টির মতো নৌকা নিয়ে নাফ নদীস্থ নাইক্ষ্যং দিয়া নামক স্থানে

সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ করলেন বাংলাদেশিরা
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করেছেন। আজ বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার জীবন্ত উদাহরণ স্বরূপ এই নির্বাচনকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন। অনুষ্ঠানে একটি প্রতীকী নির্বাচনও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের

কুমিল্লায় বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি





