
স্বাধীনতা ও বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি কেন ?
বিশেষ দিবসে তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর প্রচলন রয়েছে অনেক আগে থেকেই। ঐতিহাসিকভাবে সামরিক বাহিনীর এই তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর রেওয়াজও রয়েছে। এ প্রথাটি আন্তর্জাতিকভাবেও প্রচলিত ছিল। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রিভা আটক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করা হয়েছে। গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন। সারা

স্পন্সর ভিসার আবেদনে সাড়া নেই, কারণ কী?
ইতালির ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, নির্ধারিত কোটার ৭৩ শতাংশ ফাঁকা রয়েছে, যা এ ধরনের ভিসার ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল। বিশেষজ্ঞদের মতে, আবেদন যাচাই-বাছাইয়ে অতিরিক্ত কঠোরতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আবেদনকারীদের নানাবিধ কাগজপত্র যাচাইয়ের জটিলতায় অনেকে

সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি লিগের বোলিং থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব আপাতত কেবল ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন। ১৭

প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি উপস্থাপন
বিশ্বব্যাপী বসবাসরত দেড় কোটি প্রবাসী বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অনলাইন ভোটিং পদ্ধতির একটি কারিগরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল আয়োজিত এক সেমিনারে এই পদ্ধতির সম্ভাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গ্লোবাল

আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন প্রবাসী
নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকার এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। বিজয়ের ৫৩তম বর্ষ উদযাপনে ফাহিম এই অনন্য সৃজনশীল কাজটি সম্পন্ন করেন। শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে ফাহিম সেসনা-১৭২ ব্র্যান্ডের একটি বিমান নিয়ে যাত্রা শুরু করেন। প্রায়

ভারতে জ্বালানি তেলের সরবরাহ কমালো রাশিয়া
রাশিয়া থেকে ভারতে জ্বালানি তেল আমদানি ২০২৩ সালের নভেম্বরে রেকর্ড ৫৫ শতাংশ কমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের জুন থেকে এই প্রথমবারের মতো রুশ তেল আমদানি এতটা নেমে এলো। গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর তথ্য অনুযায়ী, এ পরিস্থিতি ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব

টঙ্গীতে ইজতেমা ঘিরে দু’পক্ষের পাল্টাপাল্টি আল্টিমেটাম
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করার প্রস্তুতি এবং আসন্ন ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে সাদপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাদপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন

শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব, মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে হাজার
ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে ইতিহাসের অন্যতম প্রলয়ংকরী ঘূর্ণিঝড় চিডো। ঘূর্ণিঝড়ের বিধ্বংসী তাণ্ডবে দ্বীপটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শতাধিক প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। গত শনিবার স্থানীয় সময় রাতে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। প্রবল বাতাসের

নির্বাচন কবে হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এবং সেই অর্থ বর্তমানে দেশে বিশৃঙ্খলা ও সংহতি বিনষ্টের কাজে ব্যবহৃত হচ্ছে। জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সোমবার সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া





