
১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা
অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। সোমবার (২১ অক্টোবর) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬

রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে: সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার? তার কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেপলমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক- এ রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেপলমেন্ট ব্যাংক ও

এক্সরে করে দেখা গেলো যুবকের পেটে ইয়াবার পোটলা
ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের দুটি পোঁটলা গিলে ফেলে। এ সময় তাকে ও রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। রোববার (২০ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে যাতায়াতে নিষেধাজ্ঞা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার এই নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা

প্রবাসীর টাকায় শকুনের নজর, ফাঁসাতে মিথ্যা মামলা
প্রবাসীর টাকায় শকুনের নজর: ইতালি প্রবাসী সারাফাত ইসলাম ডলার, ১২ বছর ধরে থাকেন মিলান শহরে। মিলানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকায় দেশ থেকে অনেককে নিয়েছেন ইতালি। দিয়েছেন কাজের সুযোগ। নিজ জেলা মাদারীপুরের কয়েকশ মানুষকে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই পরোপকারী মানুষটির প্রতিও যেন ঈর্ষার শেষ নেই কিছু অসাধু মানুষের। যেভাবেই

হাইড্রোজেন বোমায় বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি!
কলকাতা বিমানবন্দরে ফের হুমকি ফোন। মাঝ আকাশ থেকে বিমান হাইজ্যাকের হুমকি। উড়ো ফোনে জানানো হয়, বিমানবন্দরে বিমানে রাখা আছে হাইড্রোজেন বোমা। উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। এই ফোনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল বিমানবন্দরে। তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ। সোমবার সকাল, ঘড়ির কাঁটায় ১০ বেজে ৫৫ মিনিট।

তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত তিন রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাতিল হওয়া রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন, মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে রাষ্ট্রদূত মো. আবু জাফর। এ আদেশ অবিলম্বে

ঢাকা পাসপোর্ট অফিসের এডির বিরুদ্ধে স্ত্রীর মামলা
ঢাকা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কক্সবাজার আদালতে যৌতুক না পেয়ে নির্যাতনের মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইশরুফা আলম শোভা। তিনি বাদী হয়ে গত ১৫ অক্টোবর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মামলাটি করেছেন (নং-সি.আর ৫৩৪/২০২৪)। মামলায় অভিযুক্ত স্বামী মো. জাহাঙ্গীর আলম (৩৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল

ভারত থেকে প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায় আওয়ামী লীগ
ভারতের আগরতলায় আওয়ামী লীগ নেতারা একত্রিত হয়ে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়। শেখ হাসিনা সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। শনিবার সন্ধ্যায় ভাষা সাহিত্য চর্চা






