
বাংলাদেশ-ইথিওপিয়া ফ্লাইট বৃদ্ধি নিয়ে আলোচনা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহুর। সোমবার (৪ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাতে দুই দেশের প্লেন চলাচল খাতে পারস্পরিক

ইরানে ছাদবিহীন উড়োজাহাজ বিধ্বস্ত, বিপ্লবী জেনারেলসহ নিহত ২
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্ত এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি ছাদবিহীন খুদে উড়োজাহাজ (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জেনারেলসহ অন্তত দুই সদস্যের প্রাণহানি ঘটেছে। সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে

আওয়ামী লীগের স্থানীয় নেতার কর্মচারীর অ্যাকাউন্টেও দুইশ কোটি টাকা
লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সাখাওয়াত সুমন খানের কর্মচারীর অ্যাকাউন্টেও সন্ধান মিলেছে প্রায় দুইশ কোটি টাকার। এ ঘটনায় অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সিআইডি। গত বৃহস্পতিবার রাতে সংস্থাটির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার সুমন খানসহ তিনজনের নামে সদর থানায় মামলাটি করেন। অভিযুক্ত সুমন খান জেলা আওয়ামী

ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের
দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যেহেতু আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানকে কেন্দ্র করে তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। যুব সমাজের আগ্রহ ও চাওয়াকে অগ্রাধিকার দিয়ে মোবাইল

ডিসেম্বর থেকে ফোনে আসবে না ওটিপি, কোটি কোটি ফোন ব্যবহারকারী বিপাকে
১ ডিসেম্বর থেকে কয়েক কোটি ব্যবহারকারীদের ফোনে আসবে না ওটিপি। ফলে বিপাকে পড়তে যাচ্ছেস বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী। ওটিপি ছাড়া পেমেন্ট বা অনলাইনে ডেলিভারি নেওয়া যাবে না। ফলে বিপদে পড়বেন অনেকেই। ওটিপিসহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে ‘ট্রেসেবিলিটি’ নির্দেশিকা বাধ্যতামূলকভাবে কার্যকর করতে আরও একমাস সময় বাড়াল ভারত সরকার। ১ নভেম্বরের

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ‘প্রতীকী ফাঁসি’ কার্যকর
প্রতীকী ফাঁসি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ‘প্রতীকী ফাঁসি’ কার্যকর করা

বাড়ির খাবার-স্মার্ট টেলিভিশন না পেয়ে বন্দি ভিআইপিদের আফসোস
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ও কারাবন্দি সাবেক মন্ত্রী-এমপিরা কারা কর্তৃপক্ষের স্মার্ট টিভি এবং বাড়িতে রান্না করা খাবারের চাহিদার কথা জানিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষের জবাব, কারাবিধি অনুযায়ী এ ধরনের সেবার সুযোগ নেই। কারাগার সূত্র জানায়, বন্দি মন্ত্রী-এমপিরা বই পড়ে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। আর

আমেরিকান মুসলিমরা কাকে ভোট দেবেন?
শুক্রবার জুমার নামাজ… সবাই আঁটোসাঁটো হয়ে বসেছেন ইমাম নাঈম মোহাম্মদ বেঈগের খুতবা শোনার জন্য। ধূসর রঙের স্যুট এবং সাদা শার্ট পরা ইমাম নাঈম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে খুবই সাধারণ একটি বার্তা দেন, “আমরা কমালা হ্যারিস বা ট্রাম্প কাউকেই সমর্থন দেইনি। কিন্তু আপনাদের ভোট দিতে হবে।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ শুক্রবার

লেবানন থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরবেন ৩২ জন
লেবানন থেকে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) অষ্টম দফায় দেশে ফিরবেন ৩২ বাংলাদেশি। আর আজ রাতে সপ্তম দফার ৭০ জনের দেশে ফেরার কথা রয়েছে। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, অষ্টম গ্রুপে ৩২ জন বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবে। ওইদিন বৈরুতের রফিক

কুয়েতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর হচ্ছে ট্রাফিক আইন
কুয়েতে নিরাপত্তা বিবেচনায় পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে বিভিন্ন আইন। ইতোমধ্যে দেশটিতে নতুন ট্রাফিক আইন ঘোষণা করা হয়েছে, যেখানে একজন প্রবাসী নিজের নামে একটির বেশি গাড়ি রাখতে পারবেন না। কুয়েতের ট্রাফিক পুলিশ প্রতিদিন গড়ে প্রায় তিনশ ট্র্যাফিক মামলা দায়ের করে। এসব মামলার ৯০ শতাংশেরই কারণ চালকের রাস্তার দিকে অমনোযোগ, গাড়ি





