
বিমানবন্দরে র্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। র্যাব ও পুলিশের পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত এক প্রবাসীর মালামাল ছিনিয়ে নেওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮)ও জব্দ করা হয়। এপিবিএন সূত্র জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকার বাইরে মো.

ব্যান হতে পারে আইফোন, বিপাকে অ্যাপল
ফোন লঞ্চ না হওয়ার আগেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে। পাতলা ডিজাইন রাখার জন্য অ্যাপলের এই সিদ্ধান্ত। তবে তা মানুষের নজর কাড়লেও আইনি বিপাকে পড়তে পারে অ্যাপল, চীনে ব্যান হতে পারে আইফোন ১৭ সিরিজ।

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে সংঘটিত হামলার প্রতিক্রিয়ায় ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। দেশজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-জনতার প্রতিবাদ ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাত থেকেই দূতাবাসের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবিতে হাইকোর্টে রিট
বাংলাদেশে ভারতীয় সম্প্রচারিত সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেছেন। রিটে উল্লেখ করা হয়েছে যে, এই চ্যানেলগুলো বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করে এবং বাংলাদেশের সংস্কৃতির বিরোধী অনুষ্ঠান প্রদর্শন করে যুব সমাজকে বিপথগামী করছে। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি

বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল ও রেস্তোরাঁ
ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এবং ধর্মীয় নেতা চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যাসোসিয়েশনের সচিব

বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধের হুমকি
পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। গতকাল সোমবার, পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রোপোলে এক সমাবেশে তিনি এই হুমকি উচ্চারণ করেন। শুভেন্দু অধিকারী বলেন, “ আজকে সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম।

এ বছর আর মুক্তি মিলছেনা চিন্ময়ের!
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২

চিন্ময়ের পক্ষে দাঁড়াল না কোনো আইনজীবী
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আগামী ২ জানুয়ারি হবে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই শুনানির কথা থাকলেও, চিন্ময়ের পক্ষে কোন আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানি পিছিয়ে দিয়েছেন। চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর

‘কেমন পুলিশ চাই’ জনমত জরিপের ফল প্রকাশ
বাংলাদেশে পুলিশের সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গঠিত পুলিশ সংস্কার কমিশন সম্প্রতি তাদের পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এই ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে

বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ, ৫ প্রবাসী যাত্রী আটক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা একটি বড় ধরনের সোনা জালিয়াতির ঘটনা প্রতিরোধ করেছেন। সোমবার রাতে মালয়েশিয়া থেকে আগত একটি ফ্লাইটে ৫ জন যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি সোনা জব্দ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে এই সোনা জব্দ করেন। যাত্রীদের





