
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ শনিবার (১৪ মার্চ) দেওয়া এক বার্তায় বলা হয়েছে, দেশটিতে অবস্থানকালে নিজের খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য না থাকলে কিংবা সেখানকার সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করলে ভ্রমণকারীদের নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে

কর্মীদের ওমান ছেড়ে পালাতে বলল যুক্তরাষ্ট্র!
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও চরম নিরাপত্তা সংকটের জেরে ওমান থেকে নিজেদের ‘নন-ইমার্জেন্সি’ বা জরুরি সেবার বাইরে থাকা কর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দূতাবাসকর্মীদের ফিরিয়ে

বিয়ের আগমুহূর্তে বর গ্রেপ্তার, বিয়ে শেষ করা পর্যন্ত মুক্তির অনুরোধ কনের
বিয়ের আসর থেকে আচমকা বরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই হাতে মেহেদি ও গায়ে হলুদের রং মেখেই সটান থানায় হাজির কনে। তাঁর আকুতি, অন্তত বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত যেন বরকে মুক্তি দেওয়া হয়। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ঘটা এমন নাটকীয় ঘটনার খবর আজ শনিবার (১৪
![]gfd](https://probashtime.net/wp-content/uploads/2026/03/gfd.webp)
সৌদিতে ইরানি মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের ৫ বিমান ক্ষতিগ্রস্ত
সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টাপাল্টি এই বড় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত শুক্রবার

মদিনায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের মদিনা অঞ্চলে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক ফিলিপিনো গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী

আজকের সোনার দাম (১৪ মার্চ)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট (১৪ মার্চ)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আমিরাতে ভুয়া হামলার ভিডিও ছড়িয়ে বাংলাদেশিসহ ১০ প্রবাসী গ্রেপ্তার
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলার আসল ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটরের সরাসরি নির্দেশে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম (ওয়াম)

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো বাহরাইন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও চরম উত্তেজনার মধ্যেই প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাহরাইন সরকার। দেশটির বাইরে অবস্থান করলেও এখন থেকে নিজেদের ভিসা নবায়নের বিশেষ সুযোগ পাবেন বাংলাদেশিরা। মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের প্রাণকেন্দ্রে আজ শুক্রবার (১৩ মার্চ) বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকাশে একটি লক্ষ্যবস্তু প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেক ভবন কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা প্রবাসীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক






