📢 নিয়োগ বিজ্ঞপ্তি — জেনারেল ম্যানেজার (GM)
প্রবাসীর সিটি লিমিটেড-এর সার্বিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে একজন দক্ষ, অভিজ্ঞ ও নেতৃত্বদানে সক্ষম জেনারেল ম্যানেজার (General Manager – Operations & Project Coordination) নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
আরও
জেনারেল ম্যানেজার (General Manager – Operations & Project Coordination)
পদসংখ্যা: ১ জন
কর্মস্থল: ঢাকা ও প্রবাসীর সিটি প্রজেক্ট
চাকরির ধরন: পূর্ণকালীন
প্রধান দায়িত্ব
নির্বাচিত প্রার্থী সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের অধীনে দায়িত্ব পালন করবেন এবং—
* ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন, আর্কিটেকচার, ল্যান্ড ও লিগ্যাল, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস, সেলস ও মার্কেটিং এবং প্রশাসনিক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় করবেন।
* প্রতিটি বিভাগের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কর্মপরিকল্পনা ও অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।
* প্রকল্পের সময়সূচি, ঠিকাদার, ভেন্ডর, ক্রয় ও সরবরাহ কার্যক্রমের সমন্বয় ও ফলোআপ করবেন।
* বিভিন্ন বিভাগের সমস্যা ও দীর্ঘসূত্রতা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।
* অনুমোদিত বাজেট অনুযায়ী কার্যক্রম পরিচালনা ও ব্যয় নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয় করবেন।
* নিয়মিত Management Progress Report প্রস্তুত করে ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করবেন।
* প্রতিষ্ঠানের শৃঙ্খলা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নেতৃত্ব প্রদান করবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর হতে হবে। Real Estate, Construction, Property Development বা বড় Project-based প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Project Management, Construction Coordination, Contractor/Vendor Management, Procurement, Budget Monitoring, Administration এবং Team Management সম্পর্কে বাস্তব ধারণা থাকতে হবে।
ন্যূনতম ৮–১০ বছরের কর্ম-অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৩–৫ বছর Managerial/Leadership পর্যায়ে কাজের অভিজ্ঞতা প্রত্যাশিত।
🌍 প্রবাসফেরত অভিজ্ঞদের বিশেষ অগ্রাধিকার
সৌদি আরব, UAE, Qatar, Oman, Kuwait, Singapore, Malaysia বা অন্যান্য দেশে Real Estate/Construction/Project Management-এ দায়িত্বশীল পদে কাজ করে দেশে ফিরেছেন—এমন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আমরা যাকে খুঁজছি
শুধু অফিস পরিচালনাকারী নয়—আমরা এমন একজন Result-Oriented Leader চাই, যিনি একাধিক বিভাগকে একই লক্ষ্যে পরিচালনা করতে পারবেন, কাজের অগ্রগতি নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় বিষয় দ্রুত ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবেন।
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
📩 আবেদন
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত CV/Resume ই-মেইলে পাঠাবেন। Subject-এ লিখবেন:
Application for General Manager
আবেদন করার শেষ তারিখ: ২৭ আগস্ট -২০২৬
শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।












