Long Popup (2)
সর্বশেষ

ট্রাম্পের উপস্থিতিতে রকেট উৎক্ষেপণ করল মাস্কের স্পেস এক্স

ট্রাম্পের উপস্থিতিতে রকেট উৎক্ষেপণ করল মাস্কের স্পেস এক্সProbashircityWebPopupUpdate

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স। সংস্থাটি টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) এ রকেট উৎক্ষেপণ করে।

এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ দেখেন।

স্পেস এক্স দাবি করেছে, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপ রকেটটি মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স।

ইলন মাস্ক জানিয়েছে, স্পেস এক্সের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।

এদিকে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এখন ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। ইলন মাস্ক এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার নির্বাচনী প্রচারণায় ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন। সম্প্রতি ট্রাম্প তাকে তার সম্ভাব্য মন্ত্রিপরিষদে স্থান দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্পেস এক্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। এ সময় ইলন মাস্ক তার পাশে ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate