সর্বশেষ

ইসরায়েলের হাম লায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহতCity ads Investment (1)

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে এক বিমান হামলায় নিহত হন আফিফ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যা করেছে। এসব হামলার বেশিরভাগই বৈরুতের দক্ষিণ এলাকায় করা হয়েছে, যেখানে সংগঠনটির বেশিরভাগ নেতারা অবস্থান করেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়, রাস আল–নাব্বা এলাকায় চালানো হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। বাথ পার্টির লেবানন শাখার সেক্রিটারি জেনারেল আলি হিজাজি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ আছেন। ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ঘিরে থাকা সংগঠনটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বলয়ের একজন ছিলেন আফিফ। বেশ কয়েক বছর ধরে আফিফ হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্ক বিভাগের দায়িত্বে ছিলেন।

খবরে বলা হয়, পাশের একটি ভবনের এক বাসিন্দা বলেন, হামলার আগে তাদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টিতে গুরুত্ব দেননি।

আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন প্রথম হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে পরিচিতি পান আফিফ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup