সর্বশেষ

মধ্য আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি, ৩০ যাত্রীর মাথায় গুরুতর আঘাত

মধ্য আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি, ৩০ যাত্রীর মাথায় গুরুতর আঘাতCity ads Investment (1)

স্পেনের মাদ্রিদ থেকে উরুগুয়েগামী এয়ার ইউরোপার একটি ফ্লাইট মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি কবলে পড়েছে। এই ঘটনায় ফ্লাইটটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) স্প্যানিশ উড়োজাহাজ সংস্থাটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, মাদ্রিদ থেকে উরুগুয়ের মোন্তেভিদেওর উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইট ইউএক্স ০৪৫।

যাত্রাপথে ফ্লাইটটি মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। এ কারণে ফ্লাইটটিকে ব্রাজিলের নাটাল বিমানবন্দর অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়।

এয়ার ইউরোপার পক্ষ থেকে আরো বলা হয়, ফ্লাইটটি স্বাভাবিকভাবে ব্রাজিলের বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে যারা আঘাত পেয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উড়োজাহাজের গতিবিধি অনুসরণের (ফ্লাইট ট্র্যাকিং) ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ঝাঁকুনির কবলে পড়া উড়োজাহাজটি একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ছিল।

এয়ার ইউরোপার ওয়েবসাইটের তথ্যমতে, উড়োজাহাজটির ৩৩৯ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

ম্যাক্সিমিলিয়ানো নামের এক যাত্রী বলেন, মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনিকালে যাদের সিটবেল্ট বাধা ছিল না, তারা উড়োজাহাজের ছাদের অংশে গিয়ে আঘাত খান। এতে আহত হন। আর যাদের সিটবেল্ট বাঁধা ছিল, তারা অতটা আঘাত পাননি।

স্টিভ্যান নামের আরেক যাত্রী বলেন, আহত ব্যক্তিরা হাত, মুখ ও পায়ে আঘাত পেয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। যাত্রীরা বেশ ভয়ংকর অনুভূতির মধ্য দিয়ে গেছেন।

স্টিভ্যান আরো বলেন, ‘ভেবেছিলাম, আমরা সেখানে মারা যাব। কিন্তু স্রষ্টাকে ধন্যবাদ, তেমনটা হয়নি।’

স্প্যানিশ উড়োজাহাজ সংস্থাটি বলেছে, ব্রাজিলে আটকে পড়া এই যাত্রীদের নিয়ে উরুগুয়ে যাওয়ার জন্য অন্য একটি উড়োজাহাজ মাদ্রিদ থেকে রওনা হবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup