সর্বশেষ

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকাProbashir city Popup 19 03

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম। যদিও ২০২৩ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৫৪। অর্থাৎ ১৪ ধাপ এগিয়েছে ঢাকা। সোমবার (১৭ জুন) এ তালিকা প্রকাশ করা হয়।

২০২২-২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালীসামগ্রী ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

অন্যদিকে, গত বছর লন্ডন ছিল এ তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এ শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে।

বিদেশিকর্মীদের জন্য কানাডা সবচেয়ে ব্যয়বহুল শহর টরেন্টো। তালিকায় এটির অবস্থান ৯২তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান।

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03