Opens in a new tab
সর্বশেষ

মাঝ আকাশে বিমানে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার

MbnWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক থেকে লুইজিয়ানার নিউ অরলিন্সগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি এবং ককপিটে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে রনি আলেকজান্ডার গোমেজ-আলবার্তো নামের এক হন্ডুয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) রাতে ফ্লাইট ২১৭৪-এ এই অনভিপ্রেত ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজটিতে ৪৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।

ফ্লাইট চলাকালীন স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে ৩৪ বছর বয়সী ওই যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এ সময় ককপিটে প্রবেশের ও চেষ্টা চালান। এতে বিমানটিতে চরম নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি হয়। কিছু সংবাদমাধ্যমে হাইজ্যাক সতর্কতা জারির খবর প্রকাশ পেলেও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি এবং অভিযুক্ত ব্যক্তি ককপিটের দরজা পার হতে পেরেছিলেন কি না, তাও স্পষ্ট নয়। তবে শেষ পর্যন্ত ফ্লাইটটি নিরাপদে লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বিমানবন্দর থেকেই অভিযুক্তকে আটক করে স্থানীয় পুলিশ।

অভিযুক্ত গোমেজ-আলবার্তোর বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এবং অগ্নিসংযোগের পরিকল্পনা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, অভিযোগ দুটির প্রতিটির জন্য পাঁচ লাখ ডলার করে জামিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া পলাতক থাকার অভিযোগে তার বিরুদ্ধে জামিনবিহীন আটকাদেশ রয়েছে। এর আগে ২০১১, ২০১৪ ও ২০১৯ সালে অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাকে অতীতে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে ডিএইচএস। পাশাপাশি এফএএ ও এফবিআইয়ের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)