সর্বশেষ

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর…

Download (1)Web Popup (3)

যুক্তরাজ্যের সাউদাম্পটনে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ব্রনওয়েন জেমস (৩০) নামের এক সাবেক স্কুলশিক্ষিকার বিচার শুরু হয়েছে। তিনি সেখানকার বিটার্ন পার্ক স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা ছিলেন। উইনচেস্টার ক্রাউন আদালতে এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, একান্তে সময় কাটানোর সময় ওই শিক্ষিকা তাঁর কিশোর ছাত্রকে ‘মিস’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাটে বন্ধুত্বের অনুরোধ গ্রহণের মধ্য দিয়ে ওই ছাত্রের সঙ্গে শিক্ষিকার যোগাযোগ শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডওয়ার্ড কালভার আদালতকে জানান, তাঁদের মধ্যকার নিয়মিত বার্তা বিনিময় একপর্যায়ে ঘনিষ্ঠ প্রেমে রূপ নেয়। পরে তাঁরা ওয়েস্টন শোর এলাকায় দেখা করে গাড়ির ভেতরে ঘনিষ্ঠ হন এবং একদিন টিভিতে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট চলার সময় তাঁরা শারীরিক সম্পর্কে জড়ান। এমনকি ওই শিক্ষিকা ছাত্রটিকে ভালোবাসার কথা জানিয়ে একসঙ্গে দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভুক্তভোগী কিশোর জানায়, শুরুতে এই সম্পর্ক স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। নিজের পদমর্যাদার অপব্যবহার করে ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে ব্রনওয়েনের বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। গত বুধবার জুরি বোর্ড ভেঙে দেওয়ায় বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হলেও নতুন জুরিদের শপথ গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার থেকে পুনরায় এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup