সর্বশেষ

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

450 6a865e85ad21cWeb Popup (3)

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। গত বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তাঁর স্ত্রী স্টেফানি হলিহান রয়েছেন। নিহত বাকি পাঁচজনই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

1787204106g4DCkmcb.jfgpg

 

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, আরোহীরা ওই হেলিকপ্টারে করে একটি বন্য প্রাণী সংরক্ষণ এলাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কেনিয়া রেড ক্রসের উদ্ধারকর্মীরা। ছবিতে তাঁদের জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

নিহত মিশেল সেনসি-কন্তুজি (৪৪) ২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এই দুর্ঘটনার বিষয়ে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া না হলেও, দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে গোয়েন্দাপ্রধানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, নিহত মার্কিন নাগরিকদের মধ্যে হোসে আলবের্তো সুয়ারেজ নামের এনবিসি ইউনিভার্সালের এক সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। তবে নিহত বাকি চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup