সর্বশেষ

‘হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে’

Image 319858Web Popup (3)

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করা সহজ হবে বলে মনে করে কাতার। মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, দোহা এখন ওমান ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তির অপেক্ষায় রয়েছে। এই চুক্তি সফল হলে ওয়াশিংটন ও তেহরানকে পুনরায় একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আলোচনার টেবিলে ফেরানো সম্ভব হবে বলে তাঁদের প্রত্যাশা।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান। হরমুজ প্রণালির উপকূলবর্তী দুই দেশ ইরান ও ওমান বেশ কয়েক সপ্তাহ ধরে নৌ চলাচলের ভবিষ্যৎ রুট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে প্রণালিটি পরিচালনার নিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো তীব্র মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে জাহাজের আগাম অনুমতি গ্রহণ এবং ট্রানজিট ফি প্রদান বাধ্যতামূলক করার শর্ত দিচ্ছে ইরান, যার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি আঞ্চলিক দেশ। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার পথে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি দেওয়াসহ ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এমন জটিল ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যকার চুক্তিকেই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অন্যতম প্রধান শর্ত ও ভিত্তি হিসেবে বিবেচনা করছে দোহা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup