সর্বশেষ

ইয়েমেনে নতুন করে ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা

FgdfWeb Popup (3)

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-মাখা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। ভয়াবহ এই হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বন্দরটি লক্ষ্য করে মোট ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা। এই অতর্কিত হামলায় বন্দরের দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এবং দুজন নাবিক নিখোঁজ হন। পাশাপাশি হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি বলেন, আল-মাখা বন্দরটি দেশের খাদ্য ও জরুরি পণ্য পরিবহন এবং বেসামরিক অবকাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন একটি জায়গায় হামলা চালানো এটাই প্রমাণ করে যে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সাধারণ জনগণের ওপর জোরপূর্বক অবরোধ চাপিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সামরিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরে হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে সংকট ও আতঙ্ক তৈরি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup