Long Popup (2)
সর্বশেষ

৪টি শব্দও লিখতে পারে না হাই স্কুলের শিক্ষার্থীরা, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক

ImageCity

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাইস্কুলে শিক্ষার্থীদের পড়াশোনার করুণ অবস্থা দেখে ক্লাসের মাঝেই কান্নায় ভেঙে পড়েছেন এক শিক্ষক। হিউস্টন ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের হুইটলি হাইস্কুলের শিক্ষক ড্যারিয়াস উইলিয়ামস নতুন শিক্ষাবর্ষের দ্বিতীয় দিনেই এমন হতাশার মুখে পড়েন। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একটি সাধারণ বাক্য লিখতে না পারায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে উইলিয়ামস তাঁর হতাশার কথা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের পড়ার জন্য দুটি অনুচ্ছেদ এবং পূরণের জন্য একটি অসম্পূর্ণ বাক্য দেওয়া হয়েছিল। পুরো প্রেক্ষাপট বুঝিয়ে দিয়ে প্রশ্নের উত্তরও তিনি প্রায় বলে দিয়েছিলেন। কিন্তু ১৭ ও ১৮ বছর বয়সী ওই শিক্ষার্থীরা মাত্র চারটি শব্দ দিয়ে বাক্যটি পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়। ভিডিওতে ডুকরে কেঁদে উঠে তিনি বলেন, এই তরুণেরা মুখে কথা বলতে বা যুক্তি দিতে পারলেও লিখিতভাবে তা প্রকাশ করতে একেবারেই অক্ষম। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও বাদামি বর্ণের শিক্ষার্থীদের এমন পরিণতি তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উইলিয়ামসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে সমালোচনা শুরু করেন। সমালোচনার জবাবে পার্টটাইম কুকিং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এই শিক্ষক নিজের যোগ্যতার প্রমাণ তুলে ধরেন। তিনি জানান, বার্কলি কলেজ অব মিউজিক থেকে দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জনের পর বর্তমানে আমেরিকান কলেজ অব এডুকেশনে স্নাতকোত্তর করছেন তিনি। টেক্সাস এডুকেশন এজেন্সির সনদ থাকার কথাও উল্লেখ করে সমালোচকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, যাঁদের তাঁর শিক্ষকতা নিয়ে আপত্তি আছে, তাঁরা যেন নিজেরা এসে প্রতিদিন ২২ জন শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে ক্লাস নিয়ে দেখান।

টেক্সাসের এই ঘটনার সময়েই নিউইয়র্ক সিটির প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়েও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। শিক্ষা বিভাগের প্রাথমিক ফলাফল অনুযায়ী, গত শিক্ষাবর্ষে (২০২৫-২৬) নিউইয়র্ক সিটির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বেশির ভাগ শিক্ষার্থীই ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস’ (ইএলএ) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৫৭ শতাংশ, চতুর্থ শ্রেণির ৫২ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৫৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে, যা দেশটির সামগ্রিক শিক্ষাব্যবস্থার এক হতাশাজনক চিত্রই তুলে ধরে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate