Long Popup (2)
সর্বশেষ

আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

Untitled 1ProbashircityWebPopupUpdate

পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চলমান সমঝোতা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি খুব দ্রুত খুলে না দিলে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, এর আগে তিনি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ইরানি কর্মকর্তারা বিনীতভাবে আলোচনার প্রস্তাব দেওয়ায় তিনি সেই আক্রমণ থেকে সরে আসেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, বর্তমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত অগ্রগতি জানা যাবে। এই সমঝোতা সফল হলে এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। আজ বুধবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও শিগগিরই সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনায় কয়েক দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যার স্থায়ী অবসানে বর্তমানে এই জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate