সর্বশেষ

ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

Afp 20250510 467n4r4 v1 highres saudiirandiplomacyWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই সৌদি আরবকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ যদি এই হামলায় সহায়তা করে বা অংশ নেয়, তবে তাদেরও সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই লাগাতার পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের কোনো জ্বালানি স্থাপনায় আঘাত হানা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের একই ধরনের স্থাপনাগুলোতেও পাল্টা হামলা চালানো হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup