সর্বশেষ

হঠাৎ মদের দোকানে ঢুকে গেলো চিতাবাঘ, ভিডিও ভাইরাল

1784614489 leooWeb Popup (3)

ভারতের একটি মদের দোকানে চিতাবাঘ ঢুকে পড়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের শেয়ার করা ফুটেজে চিতাবাঘটিকে দোকানের ভেতর কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। প্রাণ বাঁচাতে ওই কর্মী তখন বাঘটির সাথে রীতিমতো ধস্তাধস্তি আরম্ভ করেন।

জানা গেছে, চিতাবাঘটি পার্শ্ববর্তী জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল। মদের দোকানে ঢোকার আগে এটি বাজারের কাছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাওয়া এক বনকর্মীর ওপর হামলা করে। এরপর দোকানের বাইরে বসে থাকা ফতেহ লাল কোলি নামের এক ব্যক্তির ওপর আক্রমণ চালানোর পর সেটি সোজা মদের দোকানের ভেতর ঢুকে যায়। দোকানের ভেতর তখন সঞ্জয় গুর্জর নামের এক বিক্রয়কর্মী কাজ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি কাউন্টার টপকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

সৌভাগ্যবশত, সঞ্জয় ও তার এক সহকর্মী দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বাইরে থেকে শাটার টেনে বাঘটিকে ভেতরে আটকে ফেলেন। হামলায় সঞ্জয়ের নাক, কাঁধ এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। খবর পেয়ে জয়পুর চিড়িয়াখানা থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ অভিযানের পর তারা ট্রাঙ্কুলাইজার ছুঁড়ে চিতাবাঘটিকে খাঁচাবন্দী করতে সক্ষম হন। বন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে পুনরায় তার প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup