সর্বশেষ

ফ্লাইটে ওঠার আগেই বিমানের পাশে নামাজ আদায় করছেন যাত্রীরা, ভিডিও ভাইরাল

Untitled 1.pngujWeb Popup (3)

বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে টারম্যাকেই (উড়োজাহাজ পার্কিংয়ের স্থান) জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন একদল যাত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দৃষ্টিনন্দন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শত ব্যস্ততা ও যাত্রাপথের তাড়াহুড়োর মাঝেও নামাজের প্রতি যাত্রীদের এই একাগ্রতা ও সময়ানুবর্তিতা দেখে নেটিজেনরা রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে দেখা যায়, একটি উড়োজাহাজের সিঁড়ির ঠিক পাশে এবং যাত্রীবাহী বাসের সামনে খোলা জায়গায় সারি বেঁধে দাঁড়িয়ে নামাজ পড়ছেন বেশ কয়েকজন। তাঁদের পেছনে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজটিতে সৌদি আরবের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘ফ্লাইডিল’–এর নাম স্পষ্ট দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বাসে করে উড়োজাহাজের কাছে পৌঁছানোর পর ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষমাণ থাকার সময় নামাজের সময় হয়ে যায়। এ সময় যাত্রীরা আর সময়ক্ষেপণ না করে সেখানেই একসঙ্গে জামাতে দাঁড়িয়ে যান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup