Long Popup (2)
সর্বশেষ

এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

4cbv7271dd1af52p2mb 800C450ProbashircityWebPopupUpdate

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরও বেশি সক্রিয় হয়ে উঠছেন। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

শুনানিতে মার্কো রুবিও বলেন, বিভিন্ন সূত্র ও পারিপার্শ্বিক ইঙ্গিত বিশ্লেষণ করে তাঁরা মনে করছেন, মোজতবা খামেনি কোনো না কোনো পর্যায়ে ক্রমশ রাষ্ট্র পরিচালনায় নিজের সম্পৃক্ততা বাড়াচ্ছেন।

Rubio Khameni

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। মূলত ওই হামলার পর থেকেই ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা ও বড় ধরনের সংঘাতের সূচনা হয়।

সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি ওই যৌথ হামলায় তিনি নিজেও আহত হয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনাকল্পনা থাকলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলল যে, তিনি জীবিত আছেন এবং ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্বে সক্রিয় হচ্ছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate