হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে টোল কিংবা কোনো প্রকার ফি দিতে রাজি নয় ওমান। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অপর ৫ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনও একই সিদ্ধান্ত নিয়েছে।
গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি নামে আঞ্চলিক সহযোগিতা জোট রয়েছে এ ৬ দেশের। মঙ্গলবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় জিসিসির শেষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই। বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ উল্লেখ করে জিসিসি মহাসচিব বলেন, “জিসিসি এবং এই জোটের সদস্যরাষ্ট্ররা হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ টোল আদায়কে প্রত্যাখ্যান করছে।”
আরও
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। এই জলপথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পরিবহন করা হয়। এর আগে, তেহরানের পক্ষ থেকে বলা হয়, হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অনুমতি নিতে হবে এবং ‘প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার’ টোল দিতে হবে। মঙ্গলবারের বৈঠকে ইরানের সরকারের নতুন এই নিয়ম প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জিসিসি।










