সর্বশেষ

মায়ের কবরে গিয়ে পরীক্ষার ফল দেখাল দুই ভাই

UntitledProbashir city Popup 19 03

পরীক্ষার ফল হাতে পেয়েই এক ছুটে মায়ের কাছে যাওয়া এবং তাঁকে সেটি দেখানোর আনন্দ শিশুদের কাছে এক চিরচেনা অনুভূতি। কিন্তু সেই প্রিয় মা যদি পৃথিবীতে না থাকেন, তাহলে সন্তানের এই আবেগ কোথায় গিয়ে দাঁড়ায়? এমনই এক হৃদয়বিদারক দৃশ্যের দেখা মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে, যা নেটিজেনদের কাঁদিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, স্কুল শেষে দুই শিশু হাতে হলুদ রঙের মার্কশিট নিয়ে সোজা একটি গোরস্থানে এসে হাজির হয়েছে। এরপর তারা গিয়ে দাঁড়ায় নির্দিষ্ট একটি কবরের পাশে। ভিডিওটির দাবি অনুযায়ী, ওই কবরটি তাদের মায়ের। জীবিত মাকে নিজের ভালো ফলাফলের খবরটি জানাতে না পারার আক্ষেপ থেকেই তারা ছুটে এসেছে মায়ের শেষ ঠিকানায়। কবরের সামনে দাঁড়িয়ে ‘মা, মা’ বলে ডেকে নিজেদের ফলাফল যেন অদৃশ্য মায়ের সামনে তুলে ধরছে অবুঝ এই দুই শিশু, পাশাপাশি নীরবে প্রার্থনাও করতে দেখা যায় তাদের।

‘মহম্মদ_সরওয়াত_খান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মর্মস্পর্শী এই ভিডিওটি শেয়ার করা হয়। প্রকাশের পরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি এবং ভিডিওটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থান-কাল বা সত্যতা যা-ই হোক না কেন, মা ও সন্তানের অবিচ্ছেদ্য সম্পর্কের এক নীরব দলিল হয়ে উঠেছে এই দৃশ্য। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সূত্র উল্লেখ করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন হাজারো মানুষ। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, দৃশ্যটি দেখে তাঁদের চোখে জল চলে এসেছে। এমন কষ্ট যেন কোনো সন্তানের ভাগ্যে না আসে, সেই প্রার্থনার পাশাপাশি মায়ের শূন্যতা যে জীবনে কখনোই পূরণ হওয়ার নয়, এই দুই শিশুর কান্নাভেজা আক্ষেপ যেন সেই চিরন্তন সত্যটিকেই নতুন করে মনে করিয়ে দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03