সর্বশেষ

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

Jd vance 69dafadb6d6b9Probashir city Popup 19 03

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে শনিবার বিকেল থেকে শুরু হয়ে আজ রোববার পর্যন্ত চলে এই রুদ্ধদ্বার বৈঠক। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো চুক্তি না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, তাঁদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটি একটি ভালো খবর। তবে হতাশার বিষয় হলো, তাঁরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, তাঁরা স্পষ্টভাবে তাঁদের সীমারেখা বা রেডলাইন নির্ধারণ করে দিয়েছেন। কোন বিষয়ে সমঝোতা হতে পারে এবং কোনটিতে পারে না, তা স্পষ্ট করা হয়েছে। কিন্তু ইরানের প্রতিনিধিদল তাঁদের এসব শর্ত মেনে নেয়নি।

আলোচনার আয়োজক হিসেবে সংবাদ সম্মেলনের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দারুণ আতিথেয়তার প্রশংসা করেন ভ্যান্স। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়। বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তান অত্যন্ত আন্তরিকভাবেই সহায়তা করার চেষ্টা করেছে।

ইরান ঠিক কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিস্তারিত প্রকাশে অস্বীকৃতি জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ২১ ঘণ্টার ব্যক্তিগত আলোচনার পর তিনি জনসমক্ষে এই দর-কষাকষি চালাতে চান না। তবে সহজভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্র এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি চায়, যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারে এমন কোনো সক্ষমতাও অর্জনের চেষ্টা করবে না। এটিই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য এবং এই আলোচনার মাধ্যমে সেটিই অর্জনের চেষ্টা করা হয়েছে।

ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা হলেও আসল প্রশ্ন অন্য জায়গায় বলে মনে করেন ভ্যান্স। তিনি জানান, ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সত্যিকারের কোনো অঙ্গীকার দেখাবে কি না, সেটিই এখন বড় বিষয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো ইরানের সেই প্রতিশ্রুতি দেখা যায়নি, তবে ভবিষ্যতে তা দেখার বিষয়ে তাঁরা আশাবাদী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03