লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার এই দাবি করে তারা। মেরিনট্রাফিক ভেসেল-ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে এই প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে না। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছিল।

ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের এই অভিযোগ এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত নয় লেবানন। এদিকে লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দেশটিতে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে এবং এর ফলে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আরও
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির অন্যতম প্রধান শর্তই হলো হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত ‘স্মার্ট ব্যবস্থাপনা’। তাদের ভাষ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকার বিষয়টি মেনে নিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, আজ দিনের শুরুতে ইরানের মালিকানাধীন দুটি তেলের ট্যাংকার এবং চীনের নৌবহরের একটি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করে। কিন্তু এরপর আর কোনো ট্যাংকার ওই পথে আসেনি। লেবাননে ইসরায়েলের বড় পরিসরে হামলা চালানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ইরানি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের এই হামলা সরাসরি ওই যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। উদ্ভূত এই পরিস্থিতির কারণে রাত ১০টায় পারাপারের জন্য নির্ধারিত একটি জাহাজ প্রণালির কাছাকাছি এসেও গতিপথ পরিবর্তন করে পুনরায় ফিরে যেতে বাধ্য হয় বলেও আইআরজিসি নিশ্চিত করেছে।




![]oiug](https://probashtime.net/wp-content/uploads/2026/04/oiug.webp)





![]](https://probashtime.net/wp-content/uploads/2026/04/unnamed-file-1.webp)
